শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলের ভিপি-এজিএস প্রার্থীদের দেখে ভুয়া ভুয়া স্লোগান

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ পিএম
ভোট কেন্দ্রে ঢোকার চেষ্টা  করে ছাত্রদলের প্রর্থীরা।
expand
ভোট কেন্দ্রে ঢোকার চেষ্টা করে ছাত্রদলের প্রর্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বিভিন্ন হলে প্রার্থীদের প্রবেশকে কেন্দ্র করে কয়েকটি জায়গায় উত্তেজনা দেখা দিয়েছে।

ফজিলাতুন্নেসা হলের ভেতরে ছাত্র দল প্রার্থীর প্রবেশকে কেন্দ্র করে শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। ফলে দুপুর থেকে সেখানে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

একপর্যায়ে ছাত্রদল প্যানেলের প্রার্থীদের দেখে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।

অন্যদিকে তাজউদ্দীন আহমদ হলে ছাত্রদলের ভিপি ও এজিএস প্রার্থী প্রবেশের চেষ্টা করলে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এতে পরিবেশ কিছুটা উত্তপ্ত হলেও হলে ভোট প্রক্রিয়া চলমান রয়েছে।

নির্বাচনী বিধি অনুযায়ী ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন শুধু নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, কমিশনের অনুমোদিত ব্যক্তি এবং ভোটাররা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন