শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: শিবির সেক্রেটারি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৭ পিএম
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম
expand
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত কিছু প্রার্থীর বিরুদ্ধে ভোটকেন্দ্রে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করার অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোটকেন্দ্র পরিদর্শনের সময় তিনি এমন মন্তব্য করেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “দীর্ঘদিন পর ডাকসুতে নির্বাচন হচ্ছে, এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন — এটি ইতিবাচক বিষয়।

তবে সকাল থেকে আমরা লক্ষ্য করেছি, ছাত্রদল প্যানেলের কয়েকজন প্রার্থী আচরণবিধি ভঙ্গ করে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছেন।”

তিনি আরও বলেন, “বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। কিছু জায়গায় তারা ব্যবস্থা নিয়েছে, আবার কোথাও নীরব থেকেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন