শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাদিক কায়েমকে দেখে রাজাকার স্লোগান দিলো ছাত্রদল 

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম
আবু সাদিক কায়েমকে দেখে রাজাকার,রাজাকার স্লোগান দিলো ছাত্রদল  নেতা কর্মীরা
expand
আবু সাদিক কায়েমকে দেখে রাজাকার,রাজাকার স্লোগান দিলো ছাত্রদল  নেতা কর্মীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণের সময় বাকি আছে আর মাত্র এক ঘন্টা। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী' জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমকে দেখে রাজাকার,রাজাকার স্লোগান দিলো ছাত্রদল নেতা কর্মীরা।

বুধবার (৯ই সেপ্টেম্বর)বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোট প্রদানের লাইনে দাঁড়িয়ে এরকম স্লোগান দিতে দেখা যায় তাদের।

এ সময় তারা শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমকে দেখে 'রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার স্লোগান দিতে থাকে।

ছাত্রদল সমর্থিত হাজী মুহাম্মদ মহসীন হলের ভিপি প্রার্থী আবুজর গিফারী ইফাত বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী বিশেষ করে অনাবাসিক নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তার দায় নিতে হবে

একইসাথে শিবিরকে স্বাধীনতা বিরোধী শক্তি আখ্যা দিয়ে বলেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর স্বাধীনতা বিরোধী শক্তি কখনই এক হতে পারে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন