

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রদল প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন করে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ভোটকেন্দ্রে ঢুকেছি, ভোটটা আমরা উৎসবের মতো উদযাপন করতে চাই, কোনো ধরনের অভিযোগ করতে চাই না।’
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার কিছু আগে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে স্থাপিত ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
সেসময় তিনি আরও অভিযোগ করেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রার্থীদের জন্য কোনো পরিচয়পত্র বা অনুমতিপত্র দেয়নি। সে কারণেই মেয়েদের হলের ভোটকেন্দ্রে আমাকে ঢুকতে দেওয়া হয়নি।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন ছাত্রদল নেতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রার্থী আবিদুল। সোমবার সকালে নিজের ভোট দেওয়ার জন্য তিনি উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হন।
আবিদুল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের ইতিহাসে দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। আজকের নির্বাচন গণতন্ত্রের নতুন অধ্যায় রচনা করবে। তাই কেউ ঘরে বসে না থেকে সকলে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।
নিজের ভোট দেওয়ার প্রসঙ্গে তিনি জানান, “আমি মাত্র উদয়ন কেন্দ্রে এসেছি, এখনো ভেতরে ঢুকিনি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে মন্তব্য করতে পারব। তবে আশা করছি দ্রুতই ভোট দিতে পারব।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “দীর্ঘ বিরতির পর গণতন্ত্রের দ্বার উন্মোচিত হচ্ছে। সবাই যেন নিজেদের বিবেকের ভিত্তিতে যোগ্য নেতৃত্বকে বেছে নেন—এটাই আমার প্রত্যাশা।”
ডাকসুর এবারের নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন ও এজিএস পদে ৪ জন রয়েছেন।
মোট ৩৯ হাজার ৭৭৫ শিক্ষার্থী এবারের ভোটে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন।
মন্তব্য করুন
