

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে প্রতিদ্বন্দ্বিতা করায় সাতজন প্রার্থীকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে আলাদা দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে ফজলুল হক মুসলিম হল সংসদের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য (সহ-সাংগঠনিক সম্পাদক পদমর্যাদা) ওমর ফারুক রাকিবকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
এ সিদ্ধান্ত অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সংগঠনের অন্যান্য নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে অংশ নেওয়ায় আরও ছয়জনকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন—
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার যুগ্ম-আহ্বায়ক অছিকুর রহমান জয় (এজিএস প্রার্থী),
নাহিন নিয়াজ মাহি (সদস্য প্রার্থী),
মাস্টারদা সূর্যসেন হল শাখার আহ্বায়ক সদস্য সাব্বির আহমেদ সোহান (সাহিত্য সম্পাদক প্রার্থী),
হাজী মুহম্মদ মুহসীন হল শাখার আহ্বায়ক সদস্য জেভিয়ার হাসান (ডাকসু কার্যনির্বাহী সদস্য প্রার্থী),
ফজলুল হক মুসলিম হল শাখার সাবেক দপ্তর সম্পাদক সোহানুর রহমান সোহাগ (ভিপি প্রার্থী),
অমর একুশে হল শাখার যুগ্ম-আহ্বায়ক মো. সিফাতুল ইসলাম (ডাকসু কার্যনির্বাহী সদস্য প্রার্থী)।
তাদেরও প্রাথমিক সদস্যপদ ও সাংগঠনিক সব দায়িত্ব থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
সতর্কবার্তার পর কঠোর ব্যবস্থা
এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) ছাত্রদলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সংগঠন সমর্থিত প্যানেল ছাড়া অন্য কোনো প্রার্থীকে প্রার্থিতা বজায় রাখতে দেওয়া হবে না। যারা প্রার্থিতা প্রত্যাহার করবেন না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময় শেষে প্রার্থীরা সরে না দাঁড়ানোয় সংগঠন তাদের বহিষ্কার করল।
মন্তব্য করুন
