

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এবারের নির্বাচনে প্রার্থীর সংখ্যা আগের তুলনায় বেশি হওয়ায় ভোটদানে শিক্ষার্থীদের নিতে হবে বাড়তি সতর্কতা। সামান্য ভুলও ভোটকে অবৈধ করে দিতে পারে।
ব্যালট পেপার
ডাকসু নির্বাচনে ব্যবহার করা হবে পাঁচ পৃষ্ঠার ব্যালট পেপার এবং হল সংসদ নির্বাচনে এক পৃষ্ঠার ব্যালট। ভোটাররা অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে তাদের পছন্দের প্রার্থীকে চিহ্নিত করবেন। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য থাকবে ব্রেইল ব্যালট ব্যবস্থা।
প্রার্থী ও পদসংখ্যা
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ডাকসুর ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হল সংসদের ২৩৪টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,০৩৫ জন প্রার্থী। সব মিলিয়ে একজন ভোটারকে দিতে হবে মোট ৪১টি ভোট।
পরিচয় নিশ্চিতকরণ প্রক্রিয়া
ভোটকেন্দ্রে প্রবেশের আগে শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করতে হবে।
প্রথম বর্ষের শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ড বা পে-ইন স্লিপ প্রদর্শন করবেন।
অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা হল আইডি কার্ড, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড অথবা লাইব্রেরি কার্ড ব্যবহার করবেন।
পরিচয় নিশ্চিতের পর ভোটারের আঙুলে দেওয়া হবে অমোচনীয় কালি। এরপর ভোটার তালিকায় স্বাক্ষর করে পোলিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট সংগ্রহ করবেন।
ভোট প্রদানের ধাপ
ভোটার গোপন কক্ষে গিয়ে নিজের পছন্দের প্রার্থীর নাম ও নম্বর খুঁজে বের করবেন। এরপর নির্দিষ্ট ঘরের ভেতরে পরিষ্কারভাবে ক্রস (X) চিহ্ন দিতে হবে। খেয়াল রাখতে হবে— চিহ্ন যেন ঘরের বাইরে না যায়।
চিহ্ন দেওয়ার পর ব্যালট যথাযথভাবে নির্ধারিত ব্যালট বাক্সে ফেলতে হবে। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য থাকবে দুটি আলাদা বাক্স।
মন্তব্য করুন
