শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফেল করেও কোটায় রাবিতে ভর্তি হন শিবিরের এজিএস প্রার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০১:১৮ এএম
এস. এম. সালমান সাব্বির
expand
এস. এম. সালমান সাব্বির

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী এস. এম. সালমান সাব্বিরকে নিয়ে।

অভিযোগ উঠেছে—তিনি পোষ্য কোটায় প্রয়োজনীয় নম্বর না পেয়েও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) সামাজিক মাধ্যমে তাঁর ভর্তির কাগজপত্র ঘুরে বেড়াতে দেখা যায়। অভিযোগ অনুযায়ী, সাব্বির ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলেও পোষ্য কোটার সুবিধায় ভর্তি হন। তিনি নাকি পেয়েছিলেন ৩২.৫ নম্বর, যা যোগ্যতার মানদণ্ডের নিচে।

তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে সালমান সাব্বির মন্তব্য করতে রাজি হননি। তিনি শুধু বলেন, “নির্বাচনের আগে অপপ্রচার চালানো হচ্ছে। শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীকে ভোট দেবে, এসব প্রচারণা রাকসু নির্বাচনে প্রভাব ফেলবে না।”

উল্লেখ্য, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন হয়, যেখানে শিক্ষক লাঞ্ছনার ঘটনাও ঘটে। পরে শিক্ষক-কর্মকর্তারা কর্মবিরতিতে গেলে রাকসু নির্বাচন পিছিয়ে যায়। সেই সময় শিবির সমর্থিত প্রার্থীরাও কোটা বিরোধী আন্দোলনে অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, শিবির একদিকে কোটা বাতিলের দাবি তুললেও, তাদেরই এক প্রার্থী এখন পোষ্য কোটার সুবিধাভোগী হিসেবে অভিযুক্ত—যা শিক্ষার্থীদের মধ্যে নতুন বিতর্ক তৈরি করেছে।

সালমান সাব্বির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন