

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু ও হল সংসদের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ প্রক্রিয়া। বর্তমানে চলছে ভোট গণনা।
এবারের নির্বাচন ব্যালট পেপারে অনুষ্ঠিত হলেও গণনা হচ্ছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৪টি এলইডি স্ক্রিনে সরাসরি ফলাফল প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, সামান্য কিছু অভিযোগ—যেমন হাতে লাগানো অমোচনীয় কালি উঠে যাওয়া—ছাড়া সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বিকাল ৩টা পর্যন্ত মোট ভোট পড়েছে প্রায় ৫৫ শতাংশ।
নির্বাচন কমিশনের তথ্যমতে, চাকসুর মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৭ জন। পাঁচটি অনুষদে এবং ১৫টি হলের জন্য নির্ধারিত ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৬০টি কক্ষজুড়ে ৬৮৯টি বুথে ভোট প্রদান সম্পন্ন হয়।
এ নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪১৫ জন এবং হল ও হল সংসদে ৪৯৩ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন।
মন্তব্য করুন
