

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী সাজ্জাদ হোসেন জানিয়েছেন, শিক্ষার্থীরা যেভাবে ভোট দেবেন, তারা সেটি গ্রহণ করবেন। জয় বা পরাজয় যেটিই হোক, অতীতে শিক্ষার্থীদের পাশে থাকা সেভাবেই থাকবেন তিনি। তবে ভোটগ্রহণের প্রক্রিয়া নিয়ে তার কিছু দুঃখ প্রকাশ করেছেন।
বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ ভবন কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।
সাজ্জাদ হোসেন বলেন, “ভোট শেষে কিছু শিক্ষার্থীর আঙুলে দাগ কেটে দেওয়া হলেও সেটি ধীরে ধীরে চলে যাচ্ছে। এতে একাধিক ভোট দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখতে চাই।
মন্তব্য করুন
