

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন–২০২৫ উপলক্ষে প্রচারণার সময়সীমা ৯ দিন বাড়ানো হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত রাকসু নির্বাচন কমিশন-এর জরুরী সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে ১৬ অক্টোবর নির্বাচনকে সামনে রেখে, আগামী ৫ অক্টোবর (রবিবার) সকাল ৮টা হতে ১৪ অক্টোবর (মঙ্গলবার) রাত ১২টা পর্যন্ত নির্বাচন প্রচারণা কার্যক্রমের সময় বৃদ্ধি করা হয়েছে। এ ব্যাপারে পূর্বের ন্যায় আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
মন্তব্য করুন