

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হতে চলেছে আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি)। একই দিনে অনুষ্ঠিত নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বঙ্গভবনের এক সূত্রে এ তথ্য জানানো হয়। শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল জানান, নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ দ্রুততম সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। খুব দেরি হলেও এটা ১৬ কিংবা ১৭ (ফ্রেব্রুয়ারি) তারিখ। এর পরে যাবে না।
প্রেস সচিব আরও বলেন, ‘শপথের প্রস্তুতির কাজ শুক্রবার থেকে শুরু হয়েছে। আজ নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে। বাকি কাজগুলো খুব দ্রুতগতিতে চলছে। প্রধান উপদেষ্টা কালকেও কাজ করেছেন, আজকেও করছেন। টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে।’
প্রসঙ্গত, নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন।
মন্তব্য করুন

