রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবিরের সাবেক ৭ কেন্দ্রীয় সভাপতি এমপি নির্বাচিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ৭ জন সভাপতি সংসদ নির্বাচিন হয়েছেন। আর সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম জাতায়াত আমির ডা. শফিকুর রহমানের আসনের পরিচালক ছিলেন।

ছাত্রশিবিরের সাবেক শীর্ষ নেতাদের বড় একটি অংশকে এবার মনোনয়ন দিয়েছে জামায়াত। যাঁদের মধ্যে কেউ কেউ আগেও নির্বাচন করেছেন।

১৯৮৬ ও ১৯৮৭ সালে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ছিলেন সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। এর আগে ১৯৮৫ সালে তিনি সংগঠনটির সেক্রেটারি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির। এবারের নির্বাচনে কুমিল্লা-১১ আসনে (চৌদ্দগ্রাম) দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনি। তিনি নির্বািচিত হয়েছেন।

ছাত্রশিবিরের সাবেক যেসব শীর্ষ নেতাকে জামায়াত এবার মনোনয়ন দিয়েছে, তাঁদের মধ্যে সবচেয়ে কম বয়সী তিনজন হলেন মো. রাশেদুল ইসলাম, সালাহউদ্দিন আইউবী ও মোবারক হোসাইন। এই তিনজনের মধ্যে মো. রাশেদুল ইসলাম শেরপুর ১, সালাহউদ্দিন আইউবী গাজীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে।

রাশেদুল ইসলামকে ২০২২ সালে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। সালাহউদ্দিন আইউবী ২০২১ সালে শিবিরের সভাপতি ছিলেন।

ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম খান এখন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। তিনি ১৯৯৪ ও ১৯৯৫ সালে ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। রফিকুল ইসলাম খান এবার সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি নির্বাচিত হয়েছেন।

ঢাকা-১২ সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী দলের নির্বাহী পরিষদ সদস্য মো. সাইফুল আলম। তিনি ১৯৮৩ সালে শিবিরের সভাপতি ছিলেন। তিনি নির্বাচিত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি ২০০১ ও ২০০২ সালে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। নূরুল ইসলাম বুলবুল এখন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির। তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

২০০৬ ও ২০০৭ সালে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন মো. শফিকুল ইসলাম মাসুদ। বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন তিনি। তাঁকে পটুয়াখালী-২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

তবে এই তালিকায় ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ, সেলিম উদ্দিন ও মো. দেলোয়ার হোসেন। এই তিনজন হেয় গেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X