

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় পার্টির মহাসচিবের আয়োজিত এক সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মূহুর্তেই ৩৭ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা গেছে, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাপার মনোনীত ও জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী মঞ্চে দাঁড়িয়ে আছেন। সেখানে জাতীয় পার্টির আরও কয়েকজন নেতাকর্মীকে উপস্থিতিও দেখা গেছে। মঞ্চের সামনে প্রায় পাঁচ শতাধিক মানুষ দাড়িয়ে আছে।
তিনি বক্তব্য দেওয়া জন্য মাইক্রোফোনের সামনে যাচ্ছিলেন। এমন সময় দর্শকদের একটি অংশ “দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা” স্লোগান দিচ্ছেন। দর্শকরা হাত উচিয়ে নাচানাচি করছে। কেউ কেউ শিশুকে ঘাড়ে উঠে নিয়ে নাচছেন।
ভিডিওতে দেখা যায়, যখন দর্শকরা স্লোগান দিচ্ছিলেন তখণ শামীম হায়দার পাটোয়ারী ওদিক, এদিক তাকাচ্ছিলেন। তবে মঞ্চ থেকে মাইকে বার বার মনোযোগ আকৃষ্ট করার আহ্বান করা হচ্ছিল। কিন্তু দর্শকরা জাতীয় পার্টির মহাসচিবের সামনে দাঁড়িপাল্লা স্লোগান দিয়েই যাচ্ছিল। দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগানে মুখর ছিল সভাস্থল।
মন্তব্য করুন

