বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘নিরাপদ বাংলাদেশ’ গঠনের প্রত্যয়, সন্ধ্যায় জামায়াতের নির্বাচনী ইশতেহার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ এএম আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৬ এএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দলের নীতিগত অবস্থান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হবে।

দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর হোটেল শেরাটনে এই ইশতেহার প্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হবে। এতে দলীয় শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

আমন্ত্রণপত্র অনুযায়ী, ‘নিরাপদ বাংলাদেশ’ গঠনের প্রত্যয় থেকে এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে। এতে দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা, গণতন্ত্রের বিকাশ, সুশাসন নিশ্চিতকরণ এবং জনকল্যাণভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার বিষয়ে জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার জাতির সামনে তুলে ধরা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X