সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি ও সমমানের ফলাফলে ছাত্রীরা এগিয়ে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১০:৪২ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

১০ আগস্ট সোমবার সকালে এসএসসি ফলাফল প্রকাশ করা হয়। এবার পাসের হার ও জিপিএ-৫- উভয় দিক থেকেই ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে।

সব বোর্ড মিলিয়ে এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

এবার ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে। মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী এবং ৫২ হাজার ৭৮০ জন ছাত্র। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে শুধু নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে (এসএসসি) পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ, মাদ্রাসা বোর্ডে (দাখিল) ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে (ভোকেশনাল) পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।

নয়টি সাধারণ বোর্ড

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন। এর মধ্যে পাস করেছে ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন (পাসের হার ৬৪.০৫%)। সাধারণ বোর্ডগুলোতে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন।

মাদ্রাসা ও কারিগরি বোর্ড

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন (পাসের হার ৫৫.৪৯%)। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন