

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ইসলামনগর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মো. সাইফুল ইসলাম রনি মারা গেছেন।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান। মরদেহ নিজ বাড়ীতে নিয়ে দাপন সম্পন্ন করা হয়।
সাইফুল ইসলাম রনির মৃত্যুতে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান নিজের ফেসবুক একাউন্টে শোক প্রকাশ করে লেখেন, ‘আহা জীবন!
সাইফুল ইসলাম রনি নৃবিজ্ঞান বিভাগ, ৪৭ তম আবর্তন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য। গত চার দিন আগেও আমার সাথে দেখা করতে আসতে চেয়েছিলো, আর দেখা হলো না!
জাবি ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগরে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় আজ সকাল ১০:০০ টায় ইন্তেকাল করেছে। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
মন্তব্য করুন