

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বন্যার কারণে স্থগিত হওয়া ২০২৬ সালের আলিম পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। সংশোধিত সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে।
রোববার (৯ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে নতুন এ সূচি প্রকাশ করা হয়।
সূচি অনুযায়ী, ২০ আগস্ট বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২২ আগস্ট ইংরেজি প্রথম পত্র এবং ২৪ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে। ২৭ আগস্ট হবে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা। হাদিস ও উসুলুল হাদিস বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট।
এ ছাড়া ৩১ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা রয়েছে।
৫ সেপ্টেম্বর বালাগাত ও মানতিক (সাধারণ বিভাগ), পদার্থবিজ্ঞান প্রথম পত্রের (তত্ত্বীয়) এবং তাজভিদ প্রথম পত্রের (মুজাব্বিদ মাহির বিভাগ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৭ সেপ্টেম্বর আল ফিকহ প্রথম পত্র এবং ৯ সেপ্টেম্বর আল ফিকহ দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, আলিম পরীক্ষার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ১৮ আগস্টের মধ্যে শেষ করতে হবে।
পরীক্ষার সূচী দেখতে এখানে ক্লিক করুন


