শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ এএম
ডাকসুর প্রথম সভা
expand
ডাকসুর প্রথম সভা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে প্রথম সভা শুরু হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়সংলগ্ন লাউঞ্জে অনুষ্ঠিত এ সভার মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

সভায় সভাপতিত্ব করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। উপস্থিত আছেন সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খানসহ অন্য নির্বাচিত প্রতিনিধিরা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শীর্ষ তিন পদসহ মোট ২৮টির মধ্যে ২৩টি পদে জয়ী হয় ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল। বাকি পাঁচটি পদের মধ্যে চারটিতে স্বতন্ত্র প্রার্থী এবং একটিতে বামপন্থী প্রতিরোধ পর্ষদের প্রার্থী জয়ী হয়েছেন।

এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানিয়েছিলেন, নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আজ (রোববার) তারিখ চূড়ান্ত করা হতে পারে।

উল্লেখ্য, সবশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ; নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব নিয়েছিলেন ওই বছরের ২৩ মার্চ। এবারের নির্বাচনের পর কোষাধ্যক্ষ পদে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন