শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে কারচুপি হলে চাকরি ছাড়ার, পেনশন না নেওয়ার ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭ পিএম আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৮ পিএম
অধ্যাপক মো. মনিরুজ্জামান
expand
অধ্যাপক মো. মনিরুজ্জামান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেছেন, যদি কারচুপি বা ভুয়া ভোটের অভিযোগ সত্য প্রমাণিত হয়, তিনি দায়িত্ব ছাড়ার পাশাপাশি চাকরিও ত্যাগ করবেন এবং পেনশনের কোনো সুবিধা গ্রহণ করবেন না।

শনিবার (১৩ সেপ্টেম্বর) জাকসু নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে এ মন্তব্য করেন।

এসময় অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। যদি কেউ প্রমাণ করতে পারে যে কারচুপি হয়েছে বা ভুয়া ভোট পড়েছে, আমি চাকরি ছেড়ে চলে যাব, এবং কোনো পেনশন গ্রহণ করবো না।

তিনি সকলকে শিক্ষার্থীদের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে আহ্বান জানান এবং আশ্বাস দেন যে নির্বাচন কমিশন নির্বাচনের সততা রক্ষায় অটল থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন