

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে জানাজা অনুষ্ঠিত হয়।
জাবি উপাচার্য, উপ-উপাচার্য, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা জানাজায় অংশ নেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্ব পালন করার সময় তিনি সিনেট ভবনে ভোট গণনার দায়িত্বে উপস্থিত ছিলেন। সেই সময় অসুস্থ হয়ে পড়লে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন
