শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাকসু নির্বাচন: ছাত্রদলের অভিযোগ, শিবির সভাপতির হল কক্ষে অবস্থান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম
ভোট কেন্দ্র
expand
ভোট কেন্দ্র

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সভাপতি মুহিবুর রহমানকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে তারা আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দেন।

অভিযোগ অনুযায়ী, ভোর ৬টার পর মুহিবুর রহমান গেস্টরুমে যাওয়ার কথা বলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে প্রবেশ করেন এবং প্রায় এক ঘণ্টা একটি কক্ষে অবস্থান করেন। ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে পক্ষপাতিত্ব করছে কি না তা খতিয়ে দেখা প্রয়োজন। বিষয়টি রিটার্নিং কর্মকর্তা মীর ফেরদৌসকে জানানো হয়েছে।

এদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৩ বছর পর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১,৭৪৩ জন, যার মধ্যে ৫,৭২৮ জন নারী এবং ৬,০১৫ জন পুরুষ। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ২১টি হল সংসদের ৩১৫টি পদে লড়ছেন ৪৭৭ জন।

সহ-সভাপতি বা ভিপি পদে ৯ জন, সাধারণ সম্পাদক পদে ৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন