শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাকসু নির্বাচন নিয়ে দ্বিধায় ছাত্রদল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ এএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা
expand
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশগ্রহণ করা হবে কিনা তা নিয়ে ভাবছে ছাত্রদল। সংগঠনটির শাখা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান জানিয়েছেন, নির্বাচন প্রক্রিয়ায় সমান সুযোগ ও নিরপেক্ষতা নিয়ে তাদের সন্দেহ রয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) ডাকসুর ফলাফল ঘোষণার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের অধীনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে কিনা—সেটি নিয়ে আমাদের শঙ্কা রয়েছে। তাই নির্বাচনে অংশ নেওয়া হবে কিনা, সেটি এখনো সিদ্ধান্ত হয়নি।”

তফসিল অনুযায়ী, চাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১৪ সেপ্টেম্বর। মনোনয়ন জমা নেওয়া হবে ১৫–১৭ সেপ্টেম্বর পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।

উল্লেখ্য, চবি প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ছাত্রদল বহুদিন ধরে করে আসছে। সম্প্রতি স্থানীয় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনার পর প্রক্টরের পদত্যাগ দাবি করে আন্দোলনও করেছে সংগঠনটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন