শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসুর ভিপি প্রার্থী শামীমের পক্ষে ভোট চাইছেন আওয়ামীপন্থী অধ্যাপক 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ পিএম
expand
ডাকসুর ভিপি প্রার্থী শামীমের পক্ষে ভোট চাইছেন আওয়ামীপন্থী অধ্যাপক 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শামীম হোসেনসহ বেশ কয়েকজনের জন্য শিক্ষার্থীদের কাছে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষক অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিনের বিরুদ্ধে।

শিক্ষার্থীরা প্রমাণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে হোয়াটসঅ্যাপের কিছু স্ক্রিনশট প্রকাশ করেছেন। সেখানে নির্দিষ্ট প্রার্থীর নাম ও ব্যালট নম্বর উল্লেখ করে তাদের জন্য ভোট চাওয়া হয়েছে।

জানা যায়, ড. জামালের নাম ব্যবহার করে ছড়িয়ে পড়া এসব স্ক্রিনশটের অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে কয়েকজন ‘স্বতন্ত্র ছাত্র ঐক্য’, ‘অপরাজেয় ৭১’, ‘অদম্য ২৪’ এবং প্রতিরোধ পর্ষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক জামাল অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার নামে যেটি প্রচার হচ্ছে, সেটি সম্পূর্ণ মিথ্যা। কেউ আমার নাম ব্যবহার করে ফোন নম্বর সেভ করতে পারে, সেটি আমার হওয়া প্রমাণ করে না। সাংবাদিকরা চাইলে নম্বরের প্রকৃত মালিক যাচাই করতে পারেন।” তবে তিনি জানান, এ নিয়ে তিনি কোনো প্রতিবাদ জানাবেন না। তার ভাষায়, “ডাকসুর ফল ঘোষণার আগে আমি এ বিষয়ে কোনো বিবৃতি দেব না। যারা নির্বাচিত হবেন, তাদের সঙ্গেই একসাথে কাজ করব।”

প্রকাশিত স্ক্রিনশটে দেখা যায়, ভিপি পদে শামীম-ব্যালট নং: ৪২; জিএস পদে আরাফাত-ব্যালট নং: ১ ও এজিএস পদে মো. জাবির আহমেদ জুবেল-ব্যালট নং: ১৮ এর জন্য ভোট চাওয়া হয়েছে। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক (স্বতন্ত্র প্রার্থী) পদে- মো. মমিনুল ইসলাম (বিধান); ছাত্র পরিবহন সম্পাদক (স্বতন্ত্র প্রার্থী) পদে- মো. রাজিন হোসেন ও মো. রাফিজ খান; ক্রীড়া সম্পাদক (স্বতন্ত্র প্রার্থী) পদে মো. রিয়াজ মাতুব্বর; সমাজসেবা সম্পাদক পদে- মো. আশরাফুল ইসলাম; রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক- সুর্মী চাকমা; আন্তর্জাতিক সম্পাদক পদে মো. শাকিব মাহামুদ, ব্যালট নং: ০৯; মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন (স্বতন্ত্র প্রার্থী) সম্পাদক পদে আয়ান আব্দুল্লাহ; নূমান আহমাদ চৌধুরী ও বি এম ফাহমিদা আলম; কমন রুম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক (স্বতন্ত্র প্রার্থী)- মো. লানজু খান; মানবাধিকার ও আইন সম্পাদক - আকাশ আলী; স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক- মিনহাজুল ইসলাম ফারহান; গবেষণা ও প্রকাশনা সম্পাদক (স্বতন্ত্র প্রার্থী) পদে মোছা. জান্নাতুন নাহার ও ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক (স্বতন্ত্র প্রার্থী)- মাহামুদ হাসান-এর জন্য ভোট চাওয়া হয়েছে।

এছাড়া সদস্য হিসেবে- আনিয়া আক্তার; আবিদ আব্দুল্লাহ; উপাইমং পৃথিং; এস.এম. তামিম বিন অপূর্ব; ওয়াকার রহমান সৌরভ; মো. নেওয়াজ শরীফ (আরমান); মুহাম্মদ মাহবুবুর রহমান; মো. নাইমুর রহমান দূর্জয়; মো. হাসীব আল হাসান মো. আরিফুল ইসলাম রনি; মো. জাহিদ হাসান; মো. আব্দুল কাদির জিলানী; মো. তাফসিরুল ইসলাম তুশিন; ও সোমানন্দ বড়ুয়া সৌরভ-এর জন্য ভোট চাওয়া হয়েছে।

এদিকে ভিপি প্রার্থী শামীম হোসেনকে নিয়ে আরও বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, স্বতন্ত্র পরিচয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি জাসদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। ছবিগুলোতে তাকে বিসিএল ব্যানারে সক্রিয় দেখা যায়।

তবে শামীম এ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি সিরাজুল আলম খানের সঙ্গে দেখা করার জন্য তাদের মাধ্যমে যোগাযোগ করেছিলাম। একটি অনুষ্ঠানে তারা আমাকে ব্যানার ধরতে বলেছিল, আর সেই ছবিই এখন ব্যবহার করে আমাকে ফ্রেমিং করা হচ্ছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন