শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

রাবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৯:১৩ পিএম
রাবিতে সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
expand
রাবিতে সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) তথ্য কর্মকর্তা ডা. শংকর কুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষার্থীর নাম সায়মা হোসাইন। তিনি সমাজবিজ্ঞান বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি কুষ্টিয়ায়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী তওফিক রহমান মহিন বলেন, আজ এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলাম। বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণের সময় এক আপু পানিতে তলিয়ে যায়। কয়েক মিনিট ধরে তিনি পানির নিচে ছিলেন, কিন্তু কেউ উদ্ধার করতে পারেনি। প্রশাসন এমন প্রশিক্ষক নিয়োগ দিয়েছে যারা নিজেরাই সাঁতার জানেন না—এটা দুঃখজনক। উপস্থিত অনেকেই শুধু তাকিয়ে ছিল। আমি জিমের সামনের মাঠে ছিলাম; খবর পেয়ে দৌড়ে গিয়ে নিচে নেমে মেয়েটিকে তুলি, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। রাবি মেডিকেল সেন্টারে অক্সিজেনও ছিল না এমন অব্যবস্থাপনা মেনে নেওয়া যায় না।

অন্য এক শিক্ষার্থী মো. রায়হান আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থাপনা ও অনিয়মিত নিয়োগের কারণে আজ ঝরে গেল এক তরুণীর প্রাণ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহি থাকা জরুরি।

রামেক হাসপাতালের তথ্য কর্মকর্তা ডা. শংকর কুমার বলেন, শিক্ষার্থীটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন,ঘটনার খবর পেয়ে আমরা মেডিকেলে গিয়েছি। প্রাথমিক তদন্ত চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন