শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে শিবিরের বিনামূল্যে একাডেমিক ক্যালেন্ডার বিতরণ 

ইবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৭:৩০ পিএম
ইবিতে শিবিরের বিনামূল্যে একাডেমিক ক্যালেন্ডার বিতরণ 
expand
ইবিতে শিবিরের বিনামূল্যে একাডেমিক ক্যালেন্ডার বিতরণ 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে একাডেমিক ক্যালেন্ডার বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির ইবি শাখা।

শনিবার (২৬ অক্টোবর) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় দুই দিনব্যাপী ক্যালেন্ডার বিতরণ কার্যক্রম শুরু করে সংগঠনটি। যা আজ বিকাল ৪টায় সমাপ্ত হয়।

একাডেমিক ক্যালেন্ডারে ২০২৫ এর জুলাই থেকে ২০২৬ এর জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যদিবস ও ছুটির দিন উপস্থাপন করা হয়েছে। ক্যালেন্ডার বিতরণ কর্মসূচির জন্য ১৬ হাজার ক্যালেন্ডার প্রস্তুত করা হয়, যার প্রতিটি ক্যালেন্ডারের পেছনে ১৫ টাকা করে ১৬ হাজার ক্যালেন্ডার ছাপানোসহ কাজটি সম্পন্ন করতে প্রায় আড়াই লাখ টাকা খরচ হয়েছে বলে জানায় সংগঠনটি।

সরজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বটতলায় বুথ স্থাপন করে ক্যালেন্ডার বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। উক্ত স্টলে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই এরকম কার্যক্রমকে সাধুবাদ জানান।

এই আয়োজন নিয়ে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের একজন নারী শিক্ষার্থী বলেন, “শিবিরের এই উদ্যোগ আমার কাছে খুব চমৎকার লেগেছে। তাদের এসব কাজ বাকীদের থেকে আলাদা। আমরা একাডেমিক প্ল্যান করতে গেলে একটি ক্যালেন্ডার খুব প্রয়োজন। আর ক্যালেন্ডার কিনতে গেলে অর্থ ব্যয়ের বিষয় থাকে, যেহেতু আমরা ফ্রী পাচ্ছি তাই খুব ভালো লাগছে।”

শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইউসুব আলী বলেন, ‘আজ বিনামূল্যে ক্যালেন্ডার বিতরণের দ্বিতীয় দিন চলছে। গতকাল আমরা প্রায় ৩ হাজার ক্যালেন্ডার বিতরণ করেছি। আজকেও আনন্দঘন পরিবেশে বিতরণ হচ্ছে, শিক্ষার্থীদের যথেষ্ট সাড়া পাচ্ছি। আজকের পরেও যদি শিক্ষার্থীদের মাঝে ক্যালেন্ডারের চাহিদা থাকে তাহলে আমরা তা সরবরাহ করবো। আমাদের সংগঠনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এ আয়োজন। ক্যালেন্ডারে ছুটির দিনের তালিকা থাকায় এটি শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় একটি জিনিস।’

তিনি আরও বলেন, ‘এই কাজটি সম্পন্ন করতে আমাদের মোট খরচ হয়েছে প্রায় আড়াই লাখ টাকা। প্রতিটি ক্যালেন্ডারের পেছনে ১৫ টাকা এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে এই ব্যয় হয়েছে। এই খরচের টাকাটা মূলত আমাদের অ্যালামনাইদের কাছ থেকে আসে। আমাদের অনেক অ্যালামনাই এখন সমাজে সুপ্রতিষ্ঠিত। তারা আমাদের সাথে যোগাযোগ রাখেন এবং এ ধরনের কল্যাণমূলক কাজে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যা আমাদের তহবিলের একটি বড় উৎস। এর পাশাপাশি আমাদের নিজেদের জনশক্তি নিজেদের সর্বোচ্চ দিয়ে এ কাজে অংশগ্রহণ করেছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন