

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কুষ্টিয়া জেলা থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণে নবীনবরণ ও প্রবীণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৩১৩ নম্বর কক্ষে জবিস্থ কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন জবির সাবেক শিক্ষার্থী জুলফিকার আলী ভুট্টো। তিনি বলেন, “আজকের এই সুন্দর নবীনবরণ ও প্রবীণ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের প্রতিটি সদস্যকে এমন সুশৃঙ্খল ও সফল আয়োজনের জন্য ধন্যবাদ জানাই।”
তিনি নবীনদের উদ্দেশে বলেন, “মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, সততা ও দায়িত্ববোধ নিয়ে নিজেকে গড়ে তুলবে।”
সংগঠনের সভাপতি খন্দকার মো. সাজু বলেন, “আজকের দিনটি আমাদের জন্য আনন্দের — নবীনদের স্বাগত ও প্রবীণদের সংবর্ধনা দিতে পেরে আমরা গর্বিত। কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ সবসময় একতা, সহযোগিতা ও ভালোবাসার প্রতীক। আমরা বিশ্বাস করি, এই সংগঠন শুধু একটি কমিটি নয় —এটি এক পরিবার।”
তিনি আরও বলেন, “তোমরাই এই পরিবারের আগামী দিনের নেতৃত্ব। নিজেদের যোগ্যতা ও সততা দিয়ে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবে —এটাই আমাদের প্রত্যাশা।”
মন্তব্য করুন