

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবজাগরণ ফাউন্ডেশন আয়োজিত দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি ‘ভলেন্টিয়ার অ্যাসেসমেন্ট ৪.০’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে দুইদিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৮০ জন স্বেচ্ছাসেবকের অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান আয়োজক সূত্রে জানা যায়, ‘ভলেন্টিয়ার অ্যাসেসমেন্ট ৪.০’ প্রশিক্ষণটি অনলাইন ও অফলাইন—দুই পর্বে সম্পন্ন হয়। এর মধ্যে ২৪ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং ২৫ অক্টোবর সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অফলাইন সেশন অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে ইভেন্ট প্ল্যানিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনস, গ্রাফিক ডিজাইন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, প্রফেশনাল কমিউনিকেশন, পাবলিক স্পিকিং, ভিডিও এডিটিং, রিসার্চ অ্যানালাইসিস এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধি করা হয়।
নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, “নবজাগরণ ফাউন্ডেশন সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও সামাজিক উন্নয়নের পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়নেও কাজ করে আসছে। এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের ভলেন্টিয়াররা ভবিষ্যতে পেশাগত ও ব্যক্তিগত উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।”
উল্লেখ্য, ২০১২ সালের ১২ ডিসেম্বর থেকে নবজাগরণ ফাউন্ডেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আশপাশের সুবিধাবঞ্চিত শিশুদের সামাজিক উন্নয়ন এবং নবজাগরণ শিক্ষানিকেতনের মাধ্যমে শিক্ষাদান করে আসছে।#
মন্তব্য করুন