শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসুর উদ্যোগে ঢাবিতে ‘ফার্স্ট এইড ট্রেনিং প্রোগ্রাম’ চালু 

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ পিএম
ঢাবিতে ‘ফার্স্ট এইড ট্রেনিং প্রোগ্রাম’ চালু 
expand
ঢাবিতে ‘ফার্স্ট এইড ট্রেনিং প্রোগ্রাম’ চালু 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (BGHRI)-এর যৌথ আয়োজনে শুরু হওয়া ফার্স্ট এইড ট্রেনিং প্রোগ্রাম ‘Be a Lifesaver: First Aid Bootcamp’-এর প্রথম দিন সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে ফার্স্ট এইড ট্রেনিং প্রোগ্রাম এর প্রথম দিনের এই আয়োজন সম্পন্ন হয়।

উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ ,ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ এবং সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সলিমুল্লাহ মুসলিম হল সংসদের ভিপি জায়েদুল হক প্রমুখ।

দিনব্যাপী ট্রেনিং- প্রোগ্রাম ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে সলিমুল্লাহ মুসলিম হল সংসদ। অংশগ্রহণকারীরা সিপিআর, ড্রাউনিং, স্নেকবাইট, ফ্র্যাকচার ম্যানেজমেন্ট, ও সেলফ-হাইজিন সংক্রান্ত হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। ট্রেনিং শেষে অংশগ্রহণকারীদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন দেশের খ্যাতনামা চিকিৎসকগণ

ডা. মোহাম্মদ সুজন শরীফ, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (নিউরো সার্জারি), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ডা. এ.এস.এম. ফাতেহ আকরম, কনসালট্যান্ট (রেসপিরেটরি মেডিসিন), ২৫০ বেডেড টিবি হাসপাতাল, শ্যামলী। ডা. তালিবুল ইসলাম (রুশো), এমডি (চেস্ট মেডিসিন), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ফাউন্ডার সিইও, BGHRI। ডা. কাজী ইসমাইল হোসেন, কনসালট্যান্ট, মেডিসিন ও আইসিইউ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটাল। ডা. মো. ফখরুল হাসান,কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট, NICVD। ডা. মো. শামসুজ্জামান, কনসালট্যান্ট, নিউরোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটাল,কো-অর্ডিনেটর, BGHRI

ডা. শরিফুল ইসলাম, কনসালট্যান্ট, BGHRI।

উদ্বোধনী বক্তব্যে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক করে গড়ে তুলতে ডাকসু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ বলেন, আগামী ৮ তারিখের মধ্যে ১৮টি হলে প্রায় ২,০০০ শিক্ষার্থী এই ট্রেনিংয়ের আওতায় আসবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। শহিদ মর্তুজা মেডিকেলের রিনোভেশনের কাজও ইতোমধ্যে চলমান।

উল্লেখ্য, 'ইংলিশ থেরাপি' পুরো ইভেন্টের অফিসিয়াল টি-শার্ট স্পন্সর করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন