শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে স্টুডেন্টস ফর লিবার্টি’র বিতর্ক সেগমেন্ট অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:৪২ পিএম
expand
জাবিতে স্টুডেন্টস ফর লিবার্টি’র বিতর্ক সেগমেন্ট অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্টস ফর লিবার্টি ইমপ্যাক্ট প্রজেক্টের ‘বিতর্ক সেগমেন্ট ২০২৫’।

শুক্রবার (২৪ অক্টোবর) সমাজবিজ্ঞান ভবনে এ বিতর্ক অনুষ্ঠিত হয়।

স্বাধীনতা, যুবসমাজ ও নীতি উদ্ভাবনকে কেন্দ্র করে আয়োজিত এ প্রতিযোগিতায় ৪০ জন বিতার্কিক অংশ নেন। আটটি দলের মধ্যে তিনটি প্রতিযোগিতামূলক রাউন্ডে প্রায় সাত ঘণ্টা ধরে চলে বৌদ্ধিক লড়াই।

এ বির্তক অনুষ্ঠানে প্রথম রাউন্ডের প্রস্তাব ছিল— ‘এই হাউস স্থানীয় পর্যায়ের নীতি নির্ধারণের ক্ষমতা তরুণদের কাছে হস্তান্তর করবে।’ দ্বিতীয় রাউন্ডে আলোচনা হয় ‘এই হাউস শিক্ষা খাতে বেসরকারি উদ্যোগের সম্প্রসারণকে ইতিবাচক হিসেবে বিবেচনা করে।’ আর শেষ রাউন্ডে বিতর্ক হয় ‘এই হাউস বিশ্বাস করে, জেনারেল জেড-এর নেতৃত্বে বিশ্বব্যাপী আন্দোলনগুলো প্রকৃত রাজনৈতিক পরিবর্তনের চেয়ে বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করে।’

বিতার্কিকদের যুক্তি ও পাল্টা যুক্তিতে উঠে আসে শাসনব্যবস্থায় বিকেন্দ্রীকরণ, বেসরকারি উদ্ভাবন এবং তরুণ প্রজন্মের রাজনৈতিক সক্রিয়তা নিয়ে নানা বিশ্লেষণ। আয়োজকেরা জানান, এসব বিতর্ক তরুণদের সমালোচনামূলক চিন্তা ও নীতি-ভিত্তিক নেতৃত্ব গঠনে সহায়তা করবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র স্থানীয় সমন্বয়কারী ফারজানা তাইয়িবা। সহ-আয়োজক ছিলেন নিয়াজ মোর্শেদ ও আরিয়ান কবির।

আয়োজকদের মতে, এই আয়োজন স্টুডেন্টস ফর লিবার্টির মূল লক্ষ্যকে প্রতিফলিত করেছে— তরুণদের স্বাধীনতা-ভিত্তিক চিন্তাধারায় উদ্বুদ্ধ করা, উন্মুক্ত আলোচনায় যুক্ত করা এবং উন্নত সমাজ গঠনে নীতি উদ্ভাবনে ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন