শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘হয় ইসকন নিষিদ্ধ করুন না-হয় গদি ছেড়ে দিন’: ইবি শিবির সেক্রেটারি 

ইবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৭:১৭ পিএম
expand
‘হয় ইসকন নিষিদ্ধ করুন না-হয় গদি ছেড়ে দিন’: ইবি শিবির সেক্রেটারি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইসকন নিষিদ্ধের দাবি তুলে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে ইবি শাখা শিবিরের সেক্রেটারী মো. ইউসুফ আলী বলেন, ‘হয় ইসকন নিষিদ্ধ করুন নাহয় গদি ছেড়ে দিন’।

শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় মুসলিম শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে একটি বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। এসময় তিনি ‘ইসকনের বিরুদ্ধে জিহাদ করা ফরজ’ বলেও মন্তব্য করেন।

তিনি বলেছেন, “আমরা চাই ইসকনকে এই দেশ থেকে নিষিদ্ধ করতে হবে। চাকরি দেয়ার ক্ষেত্রে ইসকনের সদস্য কি-না তা খতিয়ে দেখতে হবে। আর অতি অল্প সময়ের মধ্যে যদি এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ না করা হয়, তাহলে বাংলাদেশের তাওহিদী জনতা এবং ছাত্রসমাজ বিক্ষোভে ফেটে পড়বে। এই বিক্ষোভ আর থামানো যাবে না।” তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনি হয় ইসকনকে নিষিদ্ধ করুন নাহয় ক্ষমতা ছেড়ে দিন।”

উপস্থিত জনতাকে লক্ষ্য করে বলেন, “ইসকনের বিরুদ্ধে জিহাদ করা সকলের ঈমানী দায়িত্ব। আমরা যদি তাদের বিরুদ্ধে জিহাদ করতে ব্যার্থ হই, তাহলে বুঝতে হবে আমাদের ঈমানের নিয়ে প্রশ্ন আছে। সুতরাং আমি সকলকে ইসকনের বিরুদ্ধে সতর্ক হতে এবং ইন্টারিমকে ইসকন নিষিদ্ধের দাবি জানাচ্ছি।”

এসময় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, “পতিত স্বৈরাচারী সরকার, একেকবার ভিন্ন-ভিন্ন ধরণের রূপ ধারণ করে আসে; এবার এসেছে ইসকন হয়ে। বিগত সময়ে আমরা দেখেছি, ছাত্রলীগের যেসব কর্মীরা ইসকনের সাথে যুক্ত থাকতো, তাদের দলীয়ভাবে স্পেশাল পদ দেয়া হতো।” অতঃপর তিনি সরকারের নিকট ইসকন সদস্য কর্তৃক সকল হত্যাকাণ্ড এবং ধর্ষণের দ্রুত বিচারের দাবী জানান।

উল্লেখ্য হিন্দুত্ববাদী চক্র কর্তৃক মুসলিম নারীদের সম্ভ্রম নষ্ট, গাজীপুরে আশামনি ধর্ষণ, খতিব মুহিব্বুল্লাহ হাফিঃ কে অপহরণ, চট্টগ্রামে আলিফ হত্যাসহ ইসকনের সকল সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ইসকন নিষিদ্ধের দাবীতে আজ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইবি শিক্ষার্থীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন