

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


উন্নয়ন (৩য় পর্যায়–১ম সংশোধিত) প্রকল্পের আওতায় চলমান নির্মাণকাজ এ বছরের মধ্যেই সম্পন্ন করে ব্যবহারের উপযোগী করার নির্দেশ দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য ও প্রকল্পের সংস্থা প্রধান অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
জানা গেছে, এ প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের জন্য তিনটি এবং ছাত্রীদের জন্য দু’টি আবাসিক হল-সহ মোট ৪৫০০ আসনের ৫টি আবাসিক ভবন, একটি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন এবং দু’টি আবাসিক ভবন-সহ মোট ৯টি ১০ তলা ভবন নির্মাণের কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেন উপাচার্য।
এনিয়ে গত ২১ অক্টোবর রাত ৮টায় উপাচার্যের রেসিডেন্স কাম অফিসে অনুষ্ঠিত সভায় টিকাদারদের উদ্দেশ্যে তিনি এ নির্দেশনা দেন তিনি।
জনসংযোগ দপ্তর বরাত টিকাদারদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের আবাসন ও একাডেমিক সংকট নিরসনে চলমান প্রকল্প বাস্তবায়নে কোনো গাফিলতি সহ্য করা হবে না।’
সভায় প্রকল্পের বাস্তব, ভৌত ও আর্থিক অগ্রগতির বিস্তারিত তথ্য ও সচিত্র উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক ড. মো. নওয়াব আলী খান। উপস্থিত ছিলেন প্রকল্প ভিজিলেন্স টিমের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) একেএম শরীফ উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল-১) মো. আলিমুজ্জামান টুটুল-সহ দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা, চুক্তিবদ্ধ ঠিকাদার এবং প্রকল্প অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে জানতে চাইলে প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) একেএম শরীফ উদ্দিন বলেন, ‘ভিসি মহোদয়ের নির্দেশনায় কাজ করে যাচ্ছি। পরিকল্পনা ও রোডম্যাপ সমন্বিত করে সাজানো লাগবে। এ বছরে শেষ করতে হলে আরও জনবল প্রয়োজন। আমরা চেষ্টা করে যাচ্ছি শেষ করতে। পরিপূর্ণ বুঝিয়ে দিতে না পারলেও আবাসিক হলগুলো উদ্বোধন করার মতো পরিবেশ তৈরি হবে।’
মন্তব্য করুন