সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ডাকসু সংগ্রহশালা

জিন্নাহর ছবি সরিয়ে টাঙানো হলো গোলাম আজমের প্রতি জুতা নিক্ষেপের ছবি

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম
ছবি: সংগৃহীত
expand

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালা থেকে মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ভাঙ্গচুরের পর এবার গোলাম আজমের প্রতি জুতা নিক্ষেপের ছবি লাগিয়েছে ছাত্র ফেডারেশন।

গোলাম আজমের ছবিটি আশির দশকে বাইতুল মোকাররম প্রাঙ্গনে তোলা। যেখানে তার দিকে ক্ষুব্ধ মানুষদের জুতা নিক্ষেপ করতে দেখা যায়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সংগ্রহশালায় মোহাম্মদ আলী জিন্নাহর ছবি সাঁটানোকে কেন্দ্র করে আলোচনা তৈরি হয়।

একইসাথে শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবি সরিয়ে ফেলার অভিযোগ করা হয়। এর প্রতিবাদ জানিয়ে ইতোমধ্যে নিন্দা জানিয়েছে ছাত্রদল।

তারা উপাচার্যের কাছে গিয়ে এই ছবি অপসারণ করে ডাকসুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছে।

অন্যদিকে আজ দুপুর ২ টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তৈয়ব হালদার সংগ্রহশালায় প্রবেশ করে এসব ছবি ছিঁড়ে ফেলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank