

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রাইম ইউনিভার্সিটির ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং ক্লাব এর উদ্যোগে “ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং: ভবিষ্যৎ সম্ভাবনা ও দিগন্ত” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে নবগঠিত ক্লাবটির উদ্বোধনী অনুষ্ঠান হিসেবে আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রাইম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. দীন মোহাম্মদ খসরু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন এএইচপি হাবিব ও ফ্রিলান্সিং বিষয়ক আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।
বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সেমিনারে উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে ক্লাবের কনভেনার ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মিসেস আয়েশা সিদ্দিকা অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান , আগামী মাসে ক্লাবটি বেসিক গ্রাফিক ডিজাইন বিষয়ে একটি কর্মশালা এবং পরবর্তীতে একটি প্রতিযোগিতা আয়োজন করবে, যা শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ব্যবহারিক শিক্ষাকে আরও উৎসাহিত করবে।
প্রধান অতিথি প্রফেসর ড. দীন মোহাম্মদ খসরু, মাননীয় ভাইস চ্যান্সেলর, তাঁর বক্তব্যে বলেন, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং খাত তরুণদের স্বনিয়োজিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে এবং দেশের ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ক্যাপ্টেন এম এ জব্বার,বিএন (অবসর),রেজিস্ট্রার, প্রাইম ইউনিভার্সিটি । তিনি বলেন এই ক্লাবের গঠন শিক্ষার্থীদের প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতায় সমৃদ্ধ করবে, যাতে তারা বৈশ্বিক বাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং খাতে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। তিনি আয়োজক কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রচেষ্টা ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
মন্তব্য করুন