

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নারী শিক্ষার্থীদের জন্য ‘মেহেদী উৎসব ২০২৫’ আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা ইবি শাখা।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বটতলায় “শরতের শুভ্রাকাশে ভরে যাক মন সাদা মেঘে মিশুক মনের মত অনুরণন। শিউলি ঘ্রাণে ভরে উঠুক সকাল প্রহর হাতে লাগুক মেহেদী ছোয়া- রঙিন অন্তর।” এই উক্তিকে সামনে রেখে এই ব্যাতিক্রমী উৎসবের আয়োজন করে সংগঠনটি।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বটতলায় সুসজ্জিত সামিয়ানা টাঙিয়ে চারটি বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে একটি বুথ সংগঠন সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য, বাকিগুলোতে উপহার, ‘অনুভূতি বক্স’ এবং মেহেদী দেওয়ার জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে। এছাড়া উৎসবে আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন ব্যানার টানানো হয়েছে। একটি ব্যানারে লেখা ছিল, “ছাত্রীদের মধ্যে দ্বীন ইসলামের সঠিক প্রচার ও প্রসার এবং ইসলামপ্রিয় ছাত্রীদেরকে সুসংগঠিত করে উন্নত নৈতিক জীবনযাপনের প্রশিক্ষণ প্রদান” আমাদের মৌলিক কর্মসূচি।
মেহেদী উৎসবের প্রথম দিনেই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেকে লাইনে দাঁড়িয়েও মেহেদী নিচ্ছেন। উৎসবের মাধ্যমে সংগঠনটির সদস্যরা নতুন সদস্য আহ্বান করছেন এবং নারী শিক্ষার্থীদের মাঝে প্রচারপত্র বিতরণ করছেন।
মেহেদী উৎসবের প্রথম দিনেই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেকে লাইনে দাঁড়িয়েও মেহেদী নিচ্ছেন। এ সময় ইংরেজি বিভাগের এক নারী শিক্ষার্থী বলেন, “ফেসবুকে দেখে ক্লাস শেষ করেই বান্ধবীদের নিয়ে চলে এসেছি মেহেদী দিতে। মেহেদী লাগাতে আমি অনেক পছন্দ করি, তাই এই সুযোগ মিস করতে চাইনি। এখানের আপুরা অনেক আন্তরিক। আমরা চাই তারা এরকম আয়োজন আরও বেশি বেশি করুক।”
ফোকলোর স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থী বলেন, “ছাত্রী সংস্থার উদ্যোগে এমন সুন্দর একটি আয়োজন করেছে, ব্যাপারটা খুবই উপভোগ্য। এর মাধ্যমে আমাদের মেয়েদের মধ্যে বন্ধুত্ব-বন্ডিংটা আরও স্ট্রং হবে। আশা করছি, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতির চর্চাগুলো আরও ভালোভাবে প্রচার হবে।”
তিনি বলেন, “ছাত্রী সংস্থার উদ্যোগে যে এমন একটা আয়োজন হতে পারে, এটা আমি প্রথম দেখলাম।”
ছাত্রী সংস্থার ইবি শাখার সভানেত্রী ইয়াসমিন আক্তার বলেন, “আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দুই দিনব্যাপী মেহেদী উৎসবের আয়োজন করা হয়েছে। সুস্থ সংস্কৃতিচর্চার উদ্দেশ্যে শুধুমাত্র ছাত্রীদের নিয়ে এটি একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। মেহেদী উৎসবসহ আরও অনেক আয়োজনের নিয়মিত আয়োজক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থা। বিগত ফ্যাসিস্ট সময়ে এ ধরনের আয়োজন বিস্তৃত পরিসরে ছাত্রীদের সম্পৃক্ততায় আনা সম্ভব হয়নি। ফ্যাসিস্ট পরবর্তী সময়ে এসে আমরা ছাত্রীদের নিয়ে কার্যক্রমগুলো করার চেষ্টা করছি এবং সামনের দিনগুলোতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ। আমরা এই উৎসবের মাধ্যমে সকল ছাত্রীবোনের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাই ইনশাআল্লাহ।”
মন্তব্য করুন