

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের সর্ববৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয় মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) তার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।
দিবসটি উদযাপনের জন্য গাজীপুর মূল ক্যাম্পাসে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য আনন্দ র্যালি, কেক কাটা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক পর্ব। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন জানিয়েছে, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ.এস.এম. আমানুল্লাহর নেতৃত্বে আনন্দ র্যালি অনুষ্ঠিত হবে।
শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অন-ক্যাম্পাস শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উৎসবকে ঘিরে মূল ক্যাম্পাসে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় ভবন, প্রবেশদ্বার এবং আশপাশের এলাকা সাজানো হয়েছে রঙিন ব্যানার, বেলুন ও ফেস্টুন দিয়ে।
১৯৯২ সালের ২১ অক্টোবর প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশের ২,২৫৭টি কলেজকে অধিভুক্ত করেছে। এসব কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ৩৫ লাখের বেশি, যা দেশের উচ্চশিক্ষা গ্রহণকারী মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ।
প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার বিকেন্দ্রীকরণ, মানোন্নয়ন এবং ডিজিটাল শিক্ষাব্যবস্থা গড়ে তোলায় অগ্রণী ভূমিকা পালন করছে।
মন্তব্য করুন
