শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা জুবায়েদের জানাজা অনুষ্ঠিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০২:২৭ পিএম
লাশবাহী ফ্রিজিং গাড়িতে ক্যাম্পাসে আনা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনের লাশ
expand
লাশবাহী ফ্রিজিং গাড়িতে ক্যাম্পাসে আনা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনের লাশ

ছুরিকাঘাতে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জোবায়েদ হোসাইনের লাশ ময়নাতদন্ত শেষে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বাদ জোহর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

জোবায়েদের সহপাঠীরা জানিয়েছেন, জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে। সেখানেই তাকে দাফন করা হবে।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বংশাল এলাকার নূরবক্স রোডের একটি ভবনে টিউশনির জন্য গেলে বাসার নিচেই ছুরিকাঘাতের শিকার হন জুবায়েদ। আহত অবস্থায় সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করলে তিনি তিনতলায় পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।

জোবায়েদ হোসাইন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

সোমবার সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানিয়েছেন, জোবায়েদের ছাত্রী বর্ষার সঙ্গে মাহির নামে একটি ছেলের ৯ বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বর্ষা মাহিরকে জানায়, সে তার শিক্ষক জোবায়েদকে পছন্দ করে।

এটা জেনে মাহির ও তার বন্ধু মিলে খুন করেছে জোবায়েদকে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা এ তথ্য জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন