

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জয়-পরাজয় যাই হোক না কেন, সবাই মিলে প্রত্যাশিত ও শান্তিপূর্ণ ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার করেছেন ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’-এর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী সাঈদ বিন হাবিব।
বুধবার (১৫ অক্টোবর) সকালে প্রকৌশল অনুষদ ভবনে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ৩৬ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বহুল প্রতীক্ষিত নির্বাচনের সুযোগ পাচ্ছে। আজকের এই নির্বাচন সফলভাবে সম্পন্ন হলে শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম ‘চাকসু’ আবারও সচল হবে।
তিনি জানান, নির্বাচনে অংশ নেওয়া তাদের জোট ১২ মাসে ৩৩টি কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেছে, যার মধ্যে ৯টি মূল ইস্যুকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
সাঈদ বিন হাবিব বলেন, যদি আমরা নির্বাচিত হই, তাহলে আমাদের দক্ষতা ও আন্তরিকতার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে সেই ৩৩টি কাজ সম্পন্ন করব। আমাদের লক্ষ্য-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শুধু দেশের নয়, আন্তর্জাতিক অঙ্গনেও একটি আধুনিক ও মানসম্মত বিশ্ববিদ্যালয়ে পরিণত করা।
তিনি আরও বলেন, নির্বাচনের ফল যাই হোক, বিজয়ী ও পরাজিত সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। স্বপ্নের ক্যাম্পাস গড়াই আমাদের মূল লক্ষ্য, ইনশাআল্লাহ।
মন্তব্য করুন
