

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঐতিহ্যবাহী ঢাকা কলেজের শিক্ষক, কর্মকর্তা ও নিয়মিত মেধাবী শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতিকারীদের হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন।
সংগঠনটি এ ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এই ঘটনার প্রতিবাদে আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) সারাদেশের সব সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা ও অন্যান্য দপ্তরে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে অ্যাসোসিয়েশন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা কলেজে সংঘটিত এই ন্যাক্কারজনক হামলা শুধু শিক্ষক সমাজ নয়, দেশের পুরো শিক্ষা প্রশাসনকে উদ্বিগ্ন করেছে। ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কঠোর অবস্থান গ্রহণ করবে।
এ কর্মসূচি সফল করার জন্য বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সকল কর্মকর্তাকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন