

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাচনের দিন ক্যাম্পাসজুড়ে দুই হাজারের বেশি পুলিশ সদস্যের পাশাপাশি ছয় প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র্যাব মোতায়েন থাকবে। এছাড়া গোয়েন্দা সংস্থা, বিএনসিসি ও স্কাউট সদস্যরাও নিরাপত্তা কার্যক্রমে যুক্ত থাকবেন।
সোমবার (১৩ অক্টোবর) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), র্যাব ও বিজিবির সমন্বয় সভা শেষে এসব তথ্য জানান আরএমপি কমিশনার আবু সুফিয়ান।
তিনি বলেন, ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ও খোলা জায়গাগুলোর নিরাপত্তা নিয়েও বিশেষভাবে আলোচনা হয়েছে।
আরএমপি কমিশনার আরও জানান, বিশ্ববিদ্যালয়ের আশপাশের কিছু বস্তি এলাকায় তল্লাশি চালানো হবে, যাতে কোনো অপরাধী বা মাদকাসক্ত ব্যক্তি নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে না পারে। পাশাপাশি আবাসিক হলে বহিরাগতদের অবস্থান ঠেকাতে বাড়ানো হয়েছে নজরদারি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে তিন বাহিনীর সঙ্গে আমাদের নিয়মিত সমন্বয় চলছে। হলে কোনো বহিরাগত না থাকে, তা নিশ্চিত করতে তল্লাশি অব্যাহত রয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম জানান, দুই হাজার পুলিশ সদস্যের পাশাপাশি র্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া, আচরণবিধি ভঙ্গের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে কমিশনের বিশেষ টিম মাঠে থাকবে।
মন্তব্য করুন