

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য সভাপতি পদে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিক খান ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আবিদ হাসান রাফি।
শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাবি শাখার নতুন কার্যবর্ষের জন্য কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে নব মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ (দশ) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।
নব মনোনীত সভাপতি পূর্বে ঢাবি শাখার যথাক্রমে দপ্তর সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদক পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নব নির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আশিক খান বলেন, এই ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহত্তম বুদ্ধিবৃত্তিক প্লাটফর্ম। এখানে আমাকে সর্বোচ্চ দায়িত্ব প্রদান করায় সংগঠনের প্রতি কৃতজ্ঞ।
আশা করি আমাদের কাজের মাধ্যমে আগামী এক বছরে আমরা অন্তত বাংলাদেশপন্থী বহু লেখক ও কলামিস্ট তৈরিতে ভূমিকা রাখতে পারবো যারা যেকোনো সংকটে বাংলাদেশকে ধারণ করে লেখালেখি করে যাবে।
সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফি বলেন “এই দায়িত্ব আমার একার নয়, এটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল তরুণ লেখকের সম্মিলিত স্বপ্ন ও সম্ভাবনার প্রতিনিধি। তরুণদের লেখনীর ভেতর দিয়ে সমাজ, রাষ্ট্র ও মানবিকতা নিয়ে নতুন ভাবনা ছড়িয়ে দিতেই আমরা কাজ করবো। ইনশা আল্লাহ্। "
‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।
তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।
বর্তমানে দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ ও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে দেশের তরুণ লেখকদের সর্ববৃহৎ এই সংগঠনটি।এই সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শাখা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
মন্তব্য করুন