শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে ঘটনাস্থলে ছুটে গেলেন ডাকসু ভিপি সাদেক কায়েম (ভিডিও)

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৪০ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীতে আবারও মুখোমুখি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। গতরাতে শাহনেওয়াজ ছাত্রাবাস এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে দোকান বসানোর চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাধা দেয়। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে ঢাবি শিক্ষার্থীদের ওপর। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষের খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছায়, তবে শিক্ষার্থীদের অভিযোগ—দীর্ঘ সময় পর তারা উপস্থিত হন। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে।

একইভাবে ডাকসুর কয়েকজন নেতাও দেরিতে ঘটনাস্থলে পৌঁছান বলে অভিযোগ রয়েছে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ডাকসু ভিপি সাদেক কায়েম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং উত্তেজনা প্রশমনের চেষ্টা করেন।

ঢাবির শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন, নিউমার্কেট এক নম্বর গেটের পরের অংশে অবস্থিত দুইটি মেয়েদের হল, একটি ইনস্টিটিউট ও একটি ছাত্রাবাসকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার জন্য।

তাদের অভিযোগ—এই অংশে বারবার ঢাকা কলেজের শিক্ষার্থীদের আক্রমণ ঘটে, অথচ প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয় না।

এক শিক্ষার্থী বলেন, “দুই দিন পর পরই আমাদের ওপর আক্রমণ হয়। প্রশাসন শুধু আশ্বাস দেয়, কিন্তু কোনো পদক্ষেপ নেয় না।”

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।

https://www.facebook.com/reel/801601922578446

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন