

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হামদর্দ পাবলিক কলেজের এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায়, প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান ২৫ জুন ২০২৬ বাংলামোটরে অবস্থিত হামদর্দ বাংলাদেশের প্রধান কার্যালয়ের ড. হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়া মিলনায়তনে সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ্) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও কলেজের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর, পরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর; অধ্যাপক ডা. ময়নাল হোসেন, কলেজ পরিদর্শক, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ডা. অজয় দেব, পরীক্ষা নিয়ন্ত্রক ও ডিন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং হামদর্দ বাংলাদেশের সম্মানিত পরিচালকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক কামরুন নাহার হারুন এবং দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মো. নজরুল ইসলাম।
প্রধান অতিথি কলেজের প্রতিষ্ঠাতা মহোদয় ড. হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে নিজেকে গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করাই হবে তোমাদের প্রকৃত সাফল্য।"
গভর্নিং বডির সভাপতি মহোদয় অধ্যাপক কামরুন নাহার হারুন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "আত্মবিশ্বাস, অধ্যবসায় ও সততার সঙ্গে এগিয়ে গেলে তোমরাই একদিন পরিবার, প্রতিষ্ঠান ও দেশের গর্ব হয়ে উঠবে।"
পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ, হামদ ও নাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র ও শিক্ষা উপকরণ তুলে দেন। পরীক্ষা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরস্কার বিতরণ করেন। এছাড়াও অনুষ্ঠানে ২০২৬ সালের কলেজ ম্যাগাজিনের দ্বিতীয় সংস্করণ ‘বিকশিত প্রাঙ্গণ’-এর মোড়ক উন্মোচন করা হয়।
বিদায়ী পরীক্ষার্থীদের সাফল্য ও সার্বিক মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ-এর সহকারী পরিচালক, আবু ইউছুফ মো. আব্দুল হক।
