

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানবাধিকার লঙ্ঘনকারী ও ফৌজদারি অপরাধে অভিযুক্ত বিপথগামী সেনা কর্মকর্তাদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
শনিবার (১১ অক্টোবর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও এখনো তাদের গ্রেফতার করা হয়নি, যা বিচার নিশ্চিতকরণ নিয়ে উদ্বেগ তৈরি করছে।
ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে দেশে এক ধরনের মাফিয়াতন্ত্র কায়েম করা হয়েছিল। ডিজিএফআই, র্যাবসহ বিভিন্ন বাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণে মানবাধিকার লঙ্ঘন, বিচারবহির্ভূত হত্যা, গুম ও খুনের মতো অপরাধ সংঘটিত হয়।
এসব অপরাধে জড়িতদের বিচারের আওতায় না আনলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরায় রাজনৈতিক স্বার্থে ব্যবহারের আশঙ্কা তৈরি হবে।
আরো উল্লেখ করা হয় , শেখ হাসিনা ও তার প্রশাসনের অধীনে এসব অপরাধ সংঘটিত হয়েছে, তাই তারা এই দায় থেকে মুক্ত নন। তাই অবিলম্বে মানবাধিকার লঙ্ঘনকারী সেনা কর্মকর্তাদের গ্রেফতার ও বিচারের দাবির পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোকে অপরাধের সহযোগীদের থেকে মুক্ত করার আহ্বান জানান জাকসুর প্রতিনিধরা।
মন্তব্য করুন