

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) যৌথ উদ্যোগে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশে এই পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান চালানো হয়। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এর পর একটি জনসচেতনতামূলক র্যালি ভিসি চত্বর থেকে টিএসসিতে এসে শেষ হয়।
র্যালিতে অংশ নেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া, ও স্থানীয় সরকার সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, ডাকসু ভিপি আবু সাদিক কায়েমসহ আরো অনেকে। ডিএসসিসির বিশেষ অভিযানে কাজ করেছে ১৩০০ পরিছন্নতাকর্মী। অভিযানে ঢাবি, বুয়েট ও ঢামেক এলাকায় সড়কের পাশে জমে থাকা ময়লা ও পানি পরিস্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিসের লার্ভা ধ্বংসে ওষুধ ছিটান পরিছন্নতাকর্মীরা।
মন্তব্য করুন