

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের প্রফেসর ইমেরিটাস, শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাবির জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এক বার্তায় শোক প্রকাশ করেন।
এর আগে, শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শোকবার্তায় সাদা দলের নেতৃবৃন্দ বলেন, সৈয়দ মঞ্জুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ছিলেন। তিনি বিশিষ্ট কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক ছিলেন। বিশিষ্ট রবীন্দ্র গবেষক হিসেবেও তিনি সুপরিচিত।
সাদা দলের নেতারা বলেন, মরহুম সৈয়দ মঞ্জুরুল ইসলাম শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। তিনি ছিলেন প্রগতিশীল বুদ্ধিবৃত্তিক চিন্তার মানুষ। তিনি তার চিন্তা ও কর্মের মাধ্যমে সমাজ প্রগতির সংগ্রামে নিয়োজিত মানুষকে প্রভাবিত করেছেন।
শোক প্রকাশ করে তারা বলেন, তার মৃত্যুতে আমরা আবারও গভীর শোক প্রকাশ করে তার অনন্য জীবন সংগ্রামের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন মরহুম মঞ্জুরুল ইসলামকে বেহেশত নসিব করেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি।
মন্তব্য করুন