

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) যোগদানের জন্য বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) কর্তৃক অনুষ্ঠিত ৪৩ ও ৪৪ তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ এনে চাকরি প্রত্যাশী প্রার্থীরা মানববন্ধন করেছে।
শুক্রবার (১১ই অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আন্দোলনকারীদেরকে,'সিন্ডিকেটের দালালেরা, হুঁশিয়ার সাবধান' ৪৪ এর পদ বৃদ্ধি, করতে হবে করতে হবে,আবু সাঈদ মুগ্ধ ,শেষ হয়নি যুদ্ধ"-ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এ সময় আন্দোলনকারী চাকরি প্রত্যাশী প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আন্তর্জাতিক ব্যক্তিত্ব উল্লেখ করেন এবং হুঁশিয়ারি দেন যে অতিসত্বর ৪৩ ও ৪৪ তম বিসিএস থেকে অধিকহারে নন-ক্যাডার পদে সুপারিশের ব্যবস্থা করতে হবে। মানববন্ধনে তারা তিন দফা দাবি উত্থাপন করেন।
দাবিসমূহ:
(১) অধিযাচনকৃত পদসহ ৪৪তম বিসিএসের পুনঃফলাফল দ্রুত প্রকাশ করতে হবে।
(২) 'নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) (সংশোধন) বিধিমালা ২০২৫' অবিলম্বে মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষর ও অনুমোদনর মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করে ৪৩, ৪৪তম সহ চলমান প্রত্যেক বিসিএস হতে অধিকহারে নন-ক্যাডার পদে সুপারিশের ব্যবস্থা করতে হবে।
(৩) ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচনকৃত পদসমূহে দ্রুততম সময়ের মধ্যে সুপারিশ করতে হবে।
মন্তব্য করুন