শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিস্ট সহযোগীর সম্পৃক্ততার অভিযোগে ঢাবিতে শরৎ উৎসব স্থগিত

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৬:১৪ পিএম
3333
expand
ফ্যাসিস্ট সহযোগীর সম্পৃক্ততার অভিযোগে ঢাবিতে শরৎ উৎসব স্থগিত

ফ্যাসিস্ট সহযোগীর সম্পৃক্ততা থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিতব্য সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজিত শরৎ উৎসব আপাতত স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো আজহারুল ইসলামের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী গত ১৯ বছর ধরে নিয়মিতভাবে বকুলতলায় শরৎ উৎসব আয়োজন করে আসছে। এবছরও ১০ অক্টোবর তারিখে অনুষ্ঠান আয়োজনের জন্য অনুষদ বরাবর অনুমতি প্রার্থনা করে তারা আবেদনপত্র জমা দেয়, যা অনুষদ বরাবরের মতোই অনুমোদন করে।

তবে পরবর্তীতে, ৯ অক্টোবর 'ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীসমাজ'- এর পক্ষ থেকে চারুকলা অনুষদে একটি আবেদনপত্র জমা দেওয়া হয়। সেখানে অভিযোগ করা হয়, এবারের অনুষ্ঠানের আয়োজকদের একজন ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে 'অনাকাঙ্ক্ষিত' পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে চারুকলা অনুষদ সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাথে যোগাযোগ করে অনুষ্ঠানটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, আগামী শনিবার (১১ অক্টোবর ২০২৫) চারুকলা অনুষদের শিক্ষকবৃন্দ ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসা হবে। সেই বৈঠকে ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ততার অভিযোগ খতিয়ে দেখে স্থগিত অনুষ্ঠানটি ভবিষ্যতে সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন