শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাকসু নির্বাচন: ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ এর ১৬ দফা ইশতেহার ঘোষণা

রাবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পিএম আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৩:২৮ পিএম
expand
রাকসু নির্বাচন: ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ এর ১৬ দফা ইশতেহার ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে ১৬ দফা ইশতেহার ঘোষণা করেছে বামধারা সমর্থিত ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ইশতেহার পাঠ করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক শিক্ষা ও গবেষণা সম্পাদক জাহিদ হাসান।

ইশতেহারে উল্লেখ করা হয়েছে- রাকসুর কাঠামো সংস্কার ও ক্ষমতা বৃদ্ধি করে একাডেমিক ক্যালেন্ডারে নির্বাচনের তারিখ নির্ধারণ, শিক্ষার্থীদের ক্ষমতায়ন ও শিক্ষার মানোন্নয়নে আইএমএফ ও বিশ্বব্যাংকের পরামর্শে প্রণীত ইউজিসির কৌশলপত্র বাতিলের দাবি, গবেষণায় অগ্রাধিকার দিয়ে বিশ্ববিদ্যালয়ের বাজেটের ১০ শতাংশ গবেষণা খাতে বরাদ্দ, আবাসন সংকট নিরসনে হলে সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধ এবং পুরোনো ভবন সংস্কার, লাইব্রেরি, সেমিনার ও রিডিংরুম সপ্তাহে ২৪ ঘণ্টা খোলা রাখা এবং নতুন সংস্করণের বই যুক্ত করার প্রতিশ্রুতি।

এছাড়া খাদ্য ও পুষ্টিমান নিশ্চিত করতে প্রশাসনিক তত্ত্বাবধানে ক্যান্টিনের পাশাপাশি ডাইনিং চালুর দাবি জানানো হয়। রাবি মেডিকেল সেন্টারকে ৫০ শয্যায় উন্নীত করে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থা করা, নারী-বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে সাইবার সুরক্ষা, চলাচলের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও ইশতেহারে রাখা হয়েছে।

অন্যান্য দফায় রয়েছে- সকল জাতিসত্তার অধিকার নিশ্চিত করা, প্রকাশনা সংস্থা সচল করা, সাহিত্য-সংস্কৃতি, পরিবহন, ক্রীড়া, পরিবেশ ও মুক্ত পরিসর সুরক্ষা, গণতন্ত্র, স্বায়ত্তশাসন, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন গড়ে তোলা।

উল্লেখ্য, পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী আগামী ১৬ অক্টোবর ২০২৫ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন