

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী পরীক্ষা, ভাইবা এবং একাডেমিক রেজাল্ট তিনটি সমন্বয়ে সর্বোচ্চ মেধায় যে আসবে তাকে আমরা সিলেক্ট করবো।
এখানে মেধা এবং যোগ্যতাই হবে মাপকাঠি। এছাড়া কোনো ধরনের মাপকাঠি এখানে নাই।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপাচার্যের বাসভবনে চলমান নিয়োগ বোর্ড প্রসঙ্গে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ”আমি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই প্রথম নিয়োগ বোর্ড এবং প্রথমেই ফ্রেশ নিয়োগ হতে যাচ্ছে। রাজনৈতিক বিবেচনায় কাউকে নিয়োগ দেওয়া হবে না।”
ফ্যাসিস্টের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আমি মনে করি যে নিয়োগ বোর্ড মানসিক ভাবে সম্পূর্ণ প্রস্তুত। আমাদের এখানে এক্সপার্ট আছে, সিন্ডিকেট সদস্য আছে এবং উপাচার্য আছে, সুতরাং বিভাগের চেয়ারম্যান যে মানসিকতার হোক না কেন এখানে কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করবে না। এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।
উল্লেখ্য, ইউজিসি থেকে ছয়টি পদে অর্থছাড়ের সিদ্ধান্তের পর গত ৩ আগস্ট নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ছয়টি বিভাগে একটি করে প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞাপিত বিভাগগুলো হলো— ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, ফোকলোর স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট।
মন্তব্য করুন