শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে প্রদর্শিত হলো আবরার ফাহাদকে নিয়ে চলচ্চিত্র ‘রুম নম্বর ২০১১’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১০:১৪ পিএম
ইবিতে আবরার ফাহাদ স্মরণে নির্মিত চলচ্চিত্র
expand
ইবিতে আবরার ফাহাদ স্মরণে নির্মিত চলচ্চিত্র

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শহীদ আবরার ফাহাদ স্মরণে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচিত্র ‘রুম নম্বর ২০১১’ প্রদর্শন করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন ‘ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট’ এর উদ্যোগে আয়োজন করা হয় চলচ্চিত্র প্রদর্শনীটি।

চলচ্চিত্র প্রদর্শনী শেষে শিক্ষার্থীরা জানান, “আবরার ফাহাদের উপর যে নৃশংস অত্যাচার হয়েছিল তা আমরা দেখেছি। ভারতীয় আধিপত্য এবং আওয়ামী- ভারতীয় ন্যারেটিভের জন্য জীবন দিতে হয়েছিল তাকে। আবরার বাংলাদেশে সকল শিক্ষার্থীদের আদর্শ, যার আদর্শে উজ্জীবিত হয়ে আমরা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছি। আয়োজকদের ধন্যবাদ জানাই আবরারকে আমাদের মাঝে নতুন আঙ্গিকে পরিচয় করিয়ে দেয়ার জন্য”।

আয়োজক ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের প্রধান পরিচালক মু. ওয়ায়েস কুরুনী বলেন, আজকে আমাদের এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে একটি আদর্শের অনুপ্রেরণা জাগানোর জন্য করা হয়েছে। আবরার ফাহাদ একটি নাম, একটি আদর্শ। যিনি মূলত ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সূচনাকারী। আবরার আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানো শিখিয়েছে। তিনি আমাদের শিখিয়ে গিয়েছেন, এই দেশ স্বাধীন ও সার্বভৌম। যা কারো আধিপত্য মানে না।

তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও প্রাধান্য দিয়েছেন নৈতিকতা ও ধর্মীয় অনুভূতিকে। আমি মনে করি ফাহাদ হত্যার একটি মূল কারণ ছিলো, তিনি ইসলামী অনুশাসন মেনে চলতেন। ফ্যাসিস্ট আমলে একটি ন্যারেটিভ ছিলো, ধর্মীয় অনুশাসন মানা হলো জঙ্গিবাদের লক্ষণ। শহীদ আবরার সেই ন্যারেটিভ তার জীবন দিয়ে ভেঙে দিয়েছেন। ২৪ এর আন্দোলন মূলত এই আধিপত্যবাদ এবং জঙ্গি তকমা দেয়ার বয়ান ভাঙার জন্য হয়েছে। এই বিপ্লবে আবরার আমাদের আদর্শ। বাংলাদেশে শিক্ষার্থীগন আর এখনো এমন ন্যারেটিভ দাড়াতে দিবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন